সর্বশেষ সংবাদ

নাজমুলের আত্মহত্যার পিছনে দারিদ্রতায় মুল কারণ, পরিবারের খোঁজ খবর নেন আমাসুফ রাজশাহী বিভাগ।

 নিজস্ব প্রতিবেদক:

গত ৭ই ফেব্রুয়ারি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কুমুর পারা গ্রামে মৃত সিনারুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম-১৮ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এলাকায় ও তাদের বাড়ির আশে পাশে লোক জনের কাছে খোঁজ খবর নিয়ে জানা যায় যে, মোঃ নাজমুল হাসান গত বছর এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য হয়। ঘটনার দিন সকাল বেলায় নাজমুল তার মায়ের কাছে খাবার খেতে চাইলে তার মা তাকে পান্তা ভাত খেতে দেয়। পান্তা ভাত পঁচে নষ্ট হয়ে যাওয়ায় সে খাবার গুলো না খেয়ে ফেলে দেয় এবং তাৎখনিক সে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু খুন পর সে আবার বাসায় আসে এবং ঘরে ডুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত নাজমুলের মা পেশায় একজন ভিক্ষুক। 

এই খবর পেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্তা  আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি মোঃ মানসুরুর রহমান মৃত নাজমুলের বাসার খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান। তখন এলাকার লোক জন ও মৃত নাজমুলের মা তার শিশু কন্যা সন্তানটিকে নিয়ে সামনে আসলে মৃত নাজমুলের মা কান্নায় ভেঙ্গে পরেন। আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমান তাদের সকলের কথা শুনে মৃত নাজমুলের মা কে কিছূ অর্থ সহযোগীতা করেন এবং তিনি সমাজের সকল বৃত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

কারণ মানুষ মানুষের জন্য। আমরা একে ওপর কে সাহায্য ও সহযোগীতা করব এই যেনো আমাদের লক্ষ হয়। সেখানে আরও উপস্তিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, দপ্তর সম্পাদক মোঃ ওয়াদুদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সহ স্থানীয় এলাকার লোকজন। 

মানবাধিকার সংবাদ/ টি

No comments