সর্বশেষ সংবাদ

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর কার্যক্রম:

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবধিকার সুরক্ষা ফাউন্ডেশন  গণমানুষের অধিকার রক্ষায় গরীব, দুঃখী, অসহায় দুঃস্থ ও অধিকার বঞ্চিত মানুষদেরকে আইনগত সহযোগীতা প্রদান করে আসছে। দীর্ঘ দিন যাবৎ সংস্থার সকল সম্মানিত উপদেষ্টা ও কর্মী সংগঠকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও নিরলস শ্রমের বিনিময়ে অত্র সংস্থাটি এগিয়ে যাচ্ছে। দীর্ঘ দিন যাবৎ মানবাধিকার, নারীর অধিকার রক্ষায় এই সংস্থা ব্যাপক সুনাম অর্জন করেছে কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতার কারনে কাঙ্খিত লক্ষ্যে আজও পৌছাতে পারিনি। তবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল সদস্য, কর্মী, সংগঠক সেই লক্ষ অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অত্র সংস্থা জাতিসংঘের সহযোগী সংস্থা হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

আমাদের উল্লেখযোগ্য কর্মসূচীঃ- ১। যাবতীয় মানবাধিকার লঙ্ঘিত বিষয়ক অপরাধ অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাই ও পর্যবেক্ষন পূর্বক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মিমাংশা করা হয়। ২। প্রশাসনকে সহায়তা ও ভূক্তভোগীদের আইনী সহায়তা প্রদান। ৩। সকল ধরনের ক্রেতা ও ভূক্তভোগীদের অধিকার সংরক্ষনে সহযোগীতা ভেজাল ও ওজনে কম দেওয়ার প্রবনতা পন্য উৎপাদনের মেয়াদ ও উৎপাদনের তারিখ বিহীন পন্য বাজার জাতকরন রোধে জড়িত সংশ্লিষ্ট সকলকে আইনী দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে সঠিক তথ্য প্রমান সংগ্রহের মাধ্যমে প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহনে সহযোগীতা প্রদান। ৪। এসিড সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, শিশু পাচার, বাল্যবিবাহ ও যৌতুক প্রথারোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও অপরাধীদের যথাযথ শাস্তি ও ভুক্তভোগীদের পুর্নবাসনের সহায়তা প্রদান, জলাশয়, নদী, খাল ভরাট, পাহাড় কাটা, নির্বিচারে বন্য প্রাণী নিধন, বনাঞ্চল উজার, কলকারখানার বর্জ্য ও যানবাহন ও ব্রীক ফিল্ডের কালো ধোয়া নির্গত করে যারা পরিবেশ ধ্বংসে লিপ্ত উহার সাথে জড়িত সংশ্লিষ্ঠ সকল অপরাধী ও প্রতিষ্ঠানের সঠিক তথ্য প্রমান সংগ্রহ করে প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহনে সহযোগীতা প্রদান। ৫। যাবতীয় সিন্ডিকেট বা যে সকল ব্যবসায়ীদের কারনে বাজারে দ্রব্য মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং ভেজাল পণ্য বিক্রয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার লক্ষ্যে সঠিক তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ৬। শিশু শ্রম রোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, বিনা অপরাধে শাস্তি প্রাপ্তদের আইনী সহায়তা প্রদান করা। ৭। যুব সমাজকে মাদক দ্রব্যের ভয়াল থাবা হতে বাঁচানোর লক্ষ্যে মাদক উৎপাদন ও বিক্রির সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহনে প্রশাসনকে সহায়তা প্রদান করা। ৮। দুর্নীতিবাজ, আয়কর ফাঁকিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও সঠিক তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা। ৯। বিদেশগামী ও প্রবাসে সৃষ্ঠ যে কোন সমস্যা সমাধান কল্পে আইনী সহযোগীতা সার্বিক সহযোগীতা প্রদান। ১০। তাছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অত্র সংস্থা সময়োপযোগী বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভা, মানববন্ধন, বিভিন্ন দিবস উদযাপন, নাটক, টেলিফিল্ম ইত্যাদি কার্যক্রম করে আসছে।
এছাড়াও নানা রকম সমস্য সমাধান,পরামর্শ ও আইনি সহযোগিতা পেতে যোগাযোগ করুন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও পরিচালক মোবাইল নম্বর: ০১৭২৬২৫৮০৯৭ ও ০১৭০১-০১২৫০১, ফেসবুক পেজ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটি।

No comments