সর্বশেষ সংবাদ

আমাসুফ এর রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতির সাথে সৌজন্য স্বাক্ষাতে আসেন-মোঃ হযরত আলী সিরাজগঞ্জ জেলা সভাপতি।

ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন
 

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতির সাথে সৌজন্য স্বাক্ষাতে আসেন আমাসুফ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ হযরত আলী।

স্বাক্ষাতে সংগঠনের কার্যক্রম কিভাবে দৃঢ়তার সহিত এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সকল বিষয়ে পরিচালক সাহেব কিছু দিক নির্দেশনা দেন এবং বলেন আমরা সকলে মিলে রাজশাহী বিভাগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর কার্যক্রম শহর থেকে গ্রামাঞ্চলে পৌঁছিয়ে দিতে একান্তভাবে কাজ করবো ।

সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোঃ মানসুরুর রহমান, মো: মিজানুর রহমান মেসের সাধালরণ সম্পাদক আমাসুফ রাজশাহী বিভাগ, মোঃ ওয়াদুদ আলী দপ্তর  সম্পাদক আমাসুফ রাজশাহী বিভাগ, মোঃ আকরাম আলী সহ-সাংগঠনিক সম্পাদক আমাসুফ রাজশাহী বিভাগ, মোঃ রুবেল আহম্মেদ সাধারণ সদস্য আমাসুফ রাজশাহী বিভাগ, মোঃ তরিকুল ইসলাম অর্থ সম্পাদক আমাসুফ রাজশাহী বিভাগ সহ আরও কয়েক জন।

সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি সাহেব পরিচালক সাহেব সহ সকল কে সিরাজগঞ্জ জেলায় সফর করার জন্য আমন্ত্রন জানান।।

মানবাধিকার সংবাদ/তরিকুল ইসলাম 

No comments